আমেরিকা ঘোরা

জ্যোতি ঘোষ

    সে এক অদ্ভুত দিন।  ১১ই মে ২০২৪।  ভিসা পাওয়ার নানা বাধা, করোনার চোখ রাঙানি পেরিয়ে চার বছর প্রতিক্ষার পর ছেলে বউয়ের কাছে যাওয়ার সুযোগ এল। এয়ার ইন্ডিয়ার বিমানে দমদম থেকে দিল্লি হয়ে শিকাগোর পথে পাড়ি দিলাম, পৌঁছলাম পরদিন। ওখানকার সময় সকাল ৮-০০টায়।  বহুদিন বাদে ছেলে বৌকে দেখে সে এক আবেগঘন মুহূর্ত,  সাথে উপরি পাওনা আমাদের তৃতীয় প্রজন্ম আসার আনন্দ। এরপর ছেলের গাড়ীতে, দীর্ঘ ৩২৫ মাইল পাড়ি দিয়ে  আমাদের গন্তব্য ওদের বাড়ী পৌঁছলাম বিকেলে।

    Next Saturday এখানকার Community মানে ছেলের Bergali friend circle, Missorie নদীর তীরে একটি পার্ক ও পিকনিকে অংশগ্রহন করলাম, কি সুন্দর পরিবেশ, সুন্দর উন্নত রাস্তার চর্তুদিকে পরিচ্ছন্নতা এবং নিয়মানুবর্তিতা আমাদের মুগ্ধ করেছে।

    এরপর ছেলের বাড়ি  Oflaon থেকে চব্বিশ মাইল দূরে St. Louis এ বিভিন্ন জায়গা যেমন The Gateway Arch, St. Louis Zoo, Forest Park, Art museum, Saint louis Science Centre, Meramac Cave etc. আমরা বিভিন্ন দিনে দেখেছি এবং ঘুরেছি।

    যখন India ফিরব শিকাগো থেকে, তখন আমরা decision নিলাম ২ দিন আগে শিকাগো পৌঁছব, একটা গোটা দিন আমরা শিকাগো ঘুরব এই মনোভাব নিয়ে। ওখানকার মেট্রো এবং বাসে করে প্রথমে দেখলাম Millenium Park যেখানে বিখ্যাত Cloud Gate (The Bean) sculpture, Navy Pier etc. বিখ্যাত  Michigan Lake, the third largest great lake by surface area, covering about 22,400 square miles.

    সর্বশেষে এলাম বহু প্রতিক্ষিত Art Institute of Chicago, ওটা মূলত মিউজিয়ম যার মধ্যে আছে, Fullerton Hall (formerly known as Columbus Hall). এই হলটি বন্ধ ছিল, আমাদের অনুরোধে কর্তৃপক্ষ খুলে দেয়। ভিতরে ঢুকে আমি তো spellbound. প্রথমেই Stage এ মাথা নুইয়ে প্রণাম করি। ভাবতেই অবাক লাগছিল এখানেই স্বামী বিবেকানন্দের বক্তৃতা একটি ঐতিহাসিক ও যুগান্তকারী ঘটনা ছিল, যেখানে তিনি বিশ্বকে হিন্দুধর্ম ও ভারতীয় আধ্যাত্মিকতার পরিচয় করিয়ে দেন। ১৮৯৩ সালের ১১ই সেপ্টেম্বর, এখানকার বিশ্বধর্ম মহাসম্মেলনে তাঁর 'আমেরিকার ভাই ও বোনেরা বিশ্বজুড়ে এক অভ্রতপূর্ব সাড়া জাগিয়েছিল। এই বক্তৃতার মাধ্যমে তিনি বিভিন্ন ধর্মের মধ্যে ঐক্যের বার্তা দেন এবং বিশ্বজুড়ে শান্তি ও সহনশীলতার আহ্বান জানান।

    এইটা আমাদের জীবনে একটা বড় পাওয়া। বার বার প্রণাম করে তাঁকে মনে মনে স্মরণ করে বিদায় নিলাম।

    পরেরদিন আমরা সকলে Flight ধরলাম দেশে ফেরার জন্য।

== ** ==