'ফিরে দেখা'
প্রভাত কুমার বেরা
নীরবে, নিস্তব্ধে পাশাপাশি বসে
দুই নব মুকুলের ঝরে পড়ার কাহিনী
আজ নেই কোনো ভালবাসার কথা
আছে শুধু শুকনো উষ্ণতা॥
দূর থেকে হাতছানি দেয় বাদামওয়ালার টান
রেডিও থেকে ভেসে আসে ভালবাসার গান
ক্ষতি কি ?
ক্ষতি কি যদি ক্ষণিকের জন্য আবার একা হই--
মিশে যাই দুজনে...সোনার কাঠি...রূপোর কাঠি
আমি না হয় এনে দেব আস্থার মাপকাঠি
তুই তবু রাখিস যত্নে !
একবার কি আমার জন্য ভাসতে পারিস না আকাশে ?
ক্ষতি কি ? বল ?
যদি আবার এক মুহূর্তের জন্য ভালবাসিস আমাকে ?
# # # #