জগৎজননী
লুনা দাস
মা এসেছে বছর পরে
খুশির জোয়ার বিশ্ব জুড়ে
কিন্তু দেখ তারই মাঝে
কত মানুষের অশ্রু ঝরে।
কত বাবা মার বুক ফেটে যায়
অর্থাভাবে তারা অসহায়
সন্তানের জন্য কিছু ক্রয় করা
তাদের স্বপ্নই রয়ে যায়।
কিছু অসাধু ব্যবসায়ী
উৎসবের সুযোগ নেয়
চড়া দামে জিনিস বেচে
কোটিপতি হতে চায়।
হে মা জগৎজননী
তোমার সৃষ্টিকে কৃপা কর
অনাহারে মরছে যারা
তাদের তুমি দয়া কর
নারীশক্তির প্রতীক তুমি
দূর্বলকে সবল কর
তোমার অপার মহিমা দিয়ে
জগৎ সংসার রক্ষা কর॥
-- ## --