স্নেহ

মধুছন্দা দত্ত 

 

ধর্ম দিয়ে শিথিল করি

প্রতিবাদের স্বপ্ন

এই করে তো ভাঙি মোরা

মানুষ নামের ধর্ম। 


"ছোট" বলে যে ভুল করি 

অন্ধ স্নেহের বশে

সেই তো শেষে হানবে আঘাত 

সেই স্নেহের আঁচলেতে।


জানি, পুঞ্জীভূত মেঘের শেষে

সিঞ্চিত জল "পড়বেই” এসে

তখন আড়াল করা শ্রান্ত ডানা

ক্লান্ত পাখী স্তব্ধ নীড়ে।

- * -