ভোরের আলো

অপর্না সেনগুপ্ত


ব্রাহ্মক্ষণে যেন দেখতে পাই 

পৃথিবীর মুখে ঝুঁকে আছে প্রসন্ন সকাল।

মফঃস্বল ইস্টিশানে ভিড় করেছে শহরতলির শ্রমিক, 

স্কুল ইউনিফর্মে জুঁইফুলের মতো ফুটে উঠছে

স্কুল পড়ুয়ার দল।


কুয়াশা ছেঁড়া ভোরের আলোয় মুখরিত চারিদিক

কোথাও বন্‌ধ্‌ হরতাল নেই, স্বাভাবিক ঘুরছে প্রাত্যাহিকের চাকা

দৈনিকের পাতয় খুন –  ধর্ষণ - অত্যাচারের বিবরণ নেই

গাছের পাতায়, প্রাচীরের গায়ে 

লেগে নেই রক্ত তিলক।

ঘুম ভেঙে দে-খ-তে চাই মালিক

নাহলে ঘুম না ভাঙাই ভালো 

তবু যদি ভাঙে দেখিও রামধনুর আলো। 

=== ### ===